কিন্তু আপনি ভেবে দেখেছেন কি? মানুষ স্বভাবগতভাবে নিষিদ্ধ বিষয়ের প্রতি বেশি আগ্রহ, অপেক্ষাকৃত বেশি কৌতুুহল দেখায় । সহজভাবে সেই বিষয়ে জানতে না পারলে সে কোন না কোন উপায় বের করে নেবে সেটা জানার জন্য ।
আপনার পেটে খিদে থাকলে আপনি সারদিন খাবারের চিন্তা করবেন । খিদে নিয়ে ঘুমাতে গেলে আপনি খাবারের স্বপ্ন দেখবেন। খেয়াল করে দেখবেন, যেদিন সকালে খালি পেটে খিদে নিয়ে বাহিরে বের হবেন সেদিন আপনার সামনে বেশি বেশি হরেক রকমের খাবারের দোকান পড়বে । অন্যদিন যে এই দোকানগুলো আপনার সামনে পড়েনা ঠিক তেমন না, অন্যদিনও পড়ে কিন্তু আপনার মাথায় সেই খাবারের চিন্তা না থাকায় সেগুলোর প্রতি আপনি মনযোগ দেন না বা সচেতন থাকেন না । কিন্তু পেটে খিদে নিয়ে বাহির হয়েছেন । মাথায় শুধু খাবারের চিন্তা কানামাছি খেলছে আর সেই কারণেই আপনি সচেতন হয়ে পড়ছেন খাবারের দোকানের প্রতি । ঠিক তেমনই যৌনতার বিদ্যুত তরঙ্গ যখন মানুষের দেহে কাল বৈশাখির ঝড়ের সৃষ্টি করে তখন তার মাথায় আর অন্য কোন চিন্তা সহজে আসে না যৌনতা ছাড়া ।
সমাজ বিয়েকে করেছে কঠিন । ১৮ বছরের আগে বিয়ে করলে সমস্যা আর ক্লাস ৬ এ পড়া অস্থায় প্রেমে জড়িয়ে অবৈধ সম্পর্ক স্থাপনে কোন সমস্যা নেই । বেশির ভাগ ছেলে মেয়ের পড়াশোনা শেষ করে চাকরী নিয়ে বিয়ে করতে করতে ২৭-৩০ বছর পার হয়ে যায় । কিন্তু অনেক আগেই তাদের দেহে যৌনতার কলি ফুটে । এত বছর যৌনতার চিন্তা মাথায় কানামাছি খেলে । কিন্তু খড়স্রোতা নদীর স্রোতকে বালির বাধ দিয়ে কি দমিয়ে রাখা যায়? যৌনতার চাহিদা কোন না কোনভাবে পূরণ করেই । স্বাভাবিকভাবে পুরণের রাস্তা না পেয়ে অনেকে বিকৃত পথে পা বাড়ায় । যার ফলে তাদের চিন্তা তাদের যৌনকেন্দ্রই আবদ্ধ থাকে । এটিকে অতিক্রম করে যেতে পারে না । দমনের মাধ্যমে যৌনতার একটা ছিদ্র বন্ধ করলে সেটি ১০ ছিদ্র দিয়ে বের হবে । ১০ টা ছিদ্র বন্ধ করলে সেটি ৪০ টা ছিদ্র দিয়ে বের হবে । সেটা নারী বা পুরুষ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য ।
এই বিষয়ে আরও বিস্তারিত লেখার ইচ্ছে করছে কিন্তু সময়ের অভাবে আজ এই পর্যন্ত ইতি টানতে হচ্ছে । অন্যকোন দিন অন্যকোন প্রশ্নে বিস্তারিত লিখার চেষ্টা করবো । ভালো থাকবেন ।





0 Comments